বগুড়ায় সিএনজি ও ভটভটির সংঘর্ষে শিশুসহ নিহত ৩

বগুড়া প্রতিনিধি
০৯ জানুয়ারি ২০১৯, ২০:৩২আপডেট : ০৯ জানুয়ারি ২০১৯, ২০:৪০

বগুড়া বগুড়ায় যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও কাঠ বোঝাই ভটভটির মধ্যে সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত এবং দুই জন আহত হয়েছেন। বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় শহরতলির মানিকচক এলাকায় দ্বিতীয় বাইপাস মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের একজন হলেন বগুড়া সদরের কদিমপাড়ার মৃত কাশেম আলীর ছেলে মাজের আলী (৬২)। তাৎক্ষণিকভাবে বাকি দুই জনের নাম জানা যায়নি।

বগুড়া সদরের শাখারিয়া ইউনিয়নের চেয়ারম্যান, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু সুফিয়ান শফিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরতলির মানিকচক এলাকায় মহাসড়কে অন্ধকারের মধ্যে একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা এবং কাঠবোঝাই ভটভটির মধ্যে সংঘর্ষ হয়। অবৈধভাবে চলাচলকারী যান দুটি মহাসড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি (৩৫) মারা যান। আহত চার জনের মধ্যে শিশুসহ তিনজনকে শহরতলির ছিলিমপুরে বগুড়া শজিমেক হাসপাতাল এবং বৃদ্ধ মাজের আলীকে শহরের সেউজগাড়ী এলাকায় বগুড়া নার্সিং হোমে ভর্তি করা হয়। ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই আবদুল আজিজ জানান, মেডিক্যালে ভর্তির পর ৫ বছর বয়সী এক শিশু মারা যায়। আহত দুই জন চিকিৎসাধীন রয়েছেন।

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান