পাবিপ্রবি শিক্ষক সমিতি নির্বাচন স্থগিত

পাবনা প্রতিনিধি
২৩ জানুয়ারি ২০১৯, ১৬:০১আপডেট : ২৩ জানুয়ারি ২০১৯, ১৬:০৪

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
শেষ মুহূর্তে এসে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) এ নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচনের আগ মুহূর্তে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র ধর্মঘট আহ্বান করা হলে শিক্ষক সমিতির নির্বাচন স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ে সকাল থেকে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়। এদিন সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, প্রশাসনিক ভবনসহ বিভিন্ন ভবনে তালা ঝুলিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করতে থাকেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের কমিশন নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও ইটিই বিভাগের সহকারী অধ্যাপক রাশেদুল ইসলাম জানান, শিক্ষক সমিতি নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়। সকাল ১০টা থেকে নির্বাচন শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় ভোট গ্রহণ সম্পন্ন হয়নি। পরে নির্বাচন কমিশনের সদস্যরা নির্বাচন স্থগিত করেন। বৈঠক করে নির্বাচনের পরবর্তী তারিখ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি