স্কুলছাত্র অপহরণ, স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০১৯, ১১:২২আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১১:৩৫

গ্রেফতার বগুড়া জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র শাহরিয়ার ইসলাম ইমন অপহরণের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকর্মীকে আটক করেছে। তারা হলো, রায়হান শেখ (৪০) ও নাসিউল করিম নীরব (১৮)।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় ইমনকে অপহরণ করা হয়। অপহরণে ২ ঘণ্টা পর সদর থানা পুলিশ তাকে উদ্ধার করে এবং দুইজনকে গ্রেফতার করে। এর মধ্যে রায়হান স্বেচ্ছাসেবক লীগের ৯ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সভাপতি এবং নীরব স্বেচ্ছাসেবক লীগ কর্মী।

সদর থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান মিয়া ও এসআই সুমন কুমার জানান, শহরের জলেশ্বরী তলার ব্যবসায়ী রফিকুল ইসলামের ছেলে ইমন বগুড়া জিলা স্কুলের নবম শ্রেণির ছাত্র। মঙ্গলবার বেলা দেড়টার দিকে সে স্কুল থেকে হেঁটে বাড়ি ফিরছিল। শহরের ইয়াকুবিয়া স্কুল মোড় থেকে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে এবং কৌশলে ইমনকে আলতাফুন্নেছা খেলার মাঠে নিয়ে যায়। দুর্বৃত্তরা ফোনে পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ১৫ হাজার টাকা দাবি করে। ইমনের পরিবারের সদস্যরা সদর থানায় বিষয়টি অবহিত করেন। পুলিশ তৎপর হলে তারা ইমনকে ছেড়ে দেয়। বিকাল ৩টার দিকে তাকে শহরের সুত্রাপুর থেকে উদ্ধার করা হয়। এরপর পুলিশ শহরের রহমাননগর এলাকায় শহীদ আবদুল জোব্বার ক্লাবে রেড দেয়। সেখান থেকে শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাসিমুল বারী নাসিমসহ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ নাসিমের মাধ্যমে অপহরণে জড়িত রায়হান ও নীরবকে থানায় ডেকে এনে গ্রেফতার করে। পরে নাসিমদের ছেড়ে দেওয়া হয়।

এ প্রসঙ্গে শহর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শহিদুল ইসলাম বাপ্পী জানান, তার সংগঠনের ওই দুই নেতাকর্মী অপহরণে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছেন। এছাড়া অভিযোগ প্রমাণ হলে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের