চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৯আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২১

গ্রেফতার তিন মাদক ব্যবসায়ী (ছবি– প্রতিনিধি)

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় অভিযান চালিয়ে দুই হাজার তিন পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার ভেরেন্ডী বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তিন মাদক ব্যবসায়ী হলো– উপজেলার ভোলামোড় মির্জাপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে পাভেল (২৬) ও মনিরুল ইসলামের ছেলে তারেক রহমান (২৫)। অন্য মাদক ব্যবসায়ী নওগাঁর নিয়ামতপুর থানার মুন্দিখোর গ্রামের আকবর আলীর ছেলে তরিকুল ইসলাম তুহিন।

র‌্যাব-৫ এর ক্যাম্প কমান্ডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ বলেন,‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি, ভেরেন্ডী বাজার থেকে ধানসুরাগামী পাকা রাস্তার পূর্ব পাশে কিছু ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রি করছে। সঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।’

তিনি জানান, গ্রেফতার তিন জনের কাছে দুই হাজার তিন পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ৬ লাখ ৩ হাজার ৯শ’ টাকা।

সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ আরও বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবাসহ অন্য মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ বিষয়ে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের