বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রূপপুর বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রাশিয়ান নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১১আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৭

বিদ্যুৎস্পৃষ্ট

পাবনার রূপপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জেলেস্কি ভাটজিম (৩৪) নামে এক রাশিয়ান নাগরিকর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ তার লাশ উদ্ধার করে। তিনি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ট্রেট রোশিম নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী তার মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেনঅ।

প্রতিবেশীদের বরাত দিয়ে পুলিশ জানায়, তিনি প্রকল্পের গ্রীনসিটির ৩নং ভবনের ১৪ তলায় এই রাশিয়ান বসবাস করতেন। শনিবার সকাল পৌনে আটটার দিকে প্রতিবেশীদের কেউ ফলস ছাদের ভেতরে মাথা ঢোকানো অবস্থায় নিথর দেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে যান এবং সাড়ে দশটার দিকে তার লাশ উদ্ধার করে বলে জানান ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ (ওসি) বাহাউদ্দিন ফারুকী।

তিনি আরও জনান, ফ্লাটের ডাইনিং এর কমন স্পেসের সঙ্গে বাথরুম। বাথরুমের ফলস ছাদে রাখা গিজার থেকে ডাইনিং এর মেঝেতে পানি পড়ছিল। পানি পড়া বন্ধের জন্য তিনি নিজেই ফলস ছাদে মাথা ঢুকিয়ে গিজারের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়েছেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সকাল ৭টার দিকে অন্যরা কাজে যাওয়ার সময় নিহত জেলেস্কিকে ঘোরাফেরা করতে দেখেছে। ৭.০০ থেকে ৭.৪৫ মিনিটের মধ্যেই এই রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঈশ্বরদী ফায়ার সার্ভিস দল লাশ উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। পরে থানায় নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী