নাটোরে শিলা বৃষ্টিতে ১৭ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত

নাটোর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৫৮আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪১

শিলাবৃষ্টি

ফাল্গুনের শুরুতে হঠাৎ শিলা বৃষ্টি হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। রবিবার ভোরে এ শিলাবৃষ্টি হয়। শিলা বৃষ্টির কারণে নাটোরের প্রায় ১৭ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক রফিকুল ইসলাম জানান, ভোর পাঁচটা থেকে শুরু হওয়া শিলাবৃষ্টিতে জেলার সিংড়া, সদর এবং নলডাঙ্গা উপজেলার কৃষকদের বেশি ক্ষতি হয়েছে।

তিনি জানান, মাঠ জরিপের ফলাফল অনুযায়ী প্রাথমিকভাবে ১৬৯৫৪ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এছাড়া ক্ষতির মুখে পড়েছে ২৭৭৪ হেক্টর জমি। ক্ষতি হওয়া শস্যের মধ্যে রয়েছে ভুট্টা, গম, মসুর, খেসারি, রসুন, সরিষা ও পান ছাড়াও বিভিন্ন ধরণের ফলের গাছ। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করা হয়েছে। চূড়ান্ত তালিকা তৈরি করতে দু-তিন দিন সময় লাগবে বলে তিনি জানান।

সরেজমিনে নাটোর সদর, সিংড়া এবং নলডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে সকাল দশটা পর্যন্ত শিলা দেখা গেছে। এসময় ফসলের ক্ষতি হওয়ায় অনেককেই কাঁদতে দেখা গেছে। অধিক ফলনের আশায় সময়ের আগেই অনেক কৃষক ঋণের টাকা নিয়ে চাষাবাদ করেছেন, কিন্তু শিলা বৃষ্টি তাদের সব আশা শেষ করে দিয়েছে বলে তারা জানান।

এ ব্যাপারে সদর উপজেলার ভাটোদাড়া এলাকার কৃষক সালাম জানান, তিনি প্রায় ১ বিঘা জমিতে গম চাষ করেছিলেন। অধিক ফলনের আশায় নির্ধারিত সময়ের আগেই গমের বীজ বুনেছিলেন। শিলাবৃষ্টিতে পুরো ফসল নষ্ট হয়ে গেছে ।

সিংড়া উপজেলার দমদমা এলাকার কৃষক গোলাম জানান,‘তিনি প্রায় ১০ বিঘা জমিতে আম গাছ লাগিয়েছেন। প্রতিটি গাছেই অনেক মুকুল এসেছে। অকষ্মাৎ শিলাবৃষ্টিতে মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।

নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর চকপাড়া গ্রামের কৃষক জরিপ জানান, তিনি এক বিঘা দুই কাঠা জমিতে গম চাষাবাদ করেছিলেন। এছাড়াও ১ বিঘা জমিতে রসুন এবং ১০ কাঠা জমিতে পটলের চাষ করেছিলেন। সব ফসল নষ্ট করে দিয়েছে শিলা বৃষ্টি। ফসলের কাজে এ পর্যন্ত তার প্রায় ৭০ হাজার টাকা খরচ হয়েছে বলে তিনি দাবি করেন।

এক প্রশ্নের জবাবে জরিপ বলেন, ‘শিলাবৃষ্টিতে আমার চকপাড়ার পুরো বিলের ফসল নষ্ট হয়ে গেছে। এই এলাকার সব কৃষকই ক্ষতি তালিকায় পড়েছেন।’

/জেবি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের