মান্দায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নওগাঁ প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২০আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২১

নওগাঁ নওগাঁর মান্দায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। সোমবার ( ১৮ ফেব্রুয়ারি ) দুপুরে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কুসুম্বা বারুইপাড়া গ্রামের সেলিম হোসেন (৩২) ও বারিল্যা গ্রামের শফিকুল ইসলাম (৪০)। আহত হয়েছেন রামনগর গ্রামের বাসিন্দা মসলেম উদ্দিন (৪১)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, দুপুরে মোটরসাইকেল চড়ে দেলুয়াবাড়ি গরুহাটি মোড় হয়ে মহাসড়কে যাচ্ছিলেন তারা। এসময় নওগাঁ - থেকে রাজশাহীগামী বিআরটিসি ( কুমিল্লা ব ১১-০০১৬) বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সেলিম হোসেন। পরে বাকি দুজনকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শফিকুল ইসলাম মারা যান।
দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বিআরটিসি বাসে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেন এবং বাসের চালক কার্তিক চন্দ্র ঘোষকে (৫৬) আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের