চাঁপাইনবাবগঞ্জের শিয়ালমারা সীমান্ত থেকে বিজিবি’র অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৪আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৪

মোটরসাইকেলের সিটের নিচ থেকে অস্ত্র উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা সীমান্ত থেকে ৪টি ওয়ান স্যুটার গান, ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগজিন ও ১২ রাউন্ডগুলি উদ্ধার করেছে বিজিবি। মোটরসাইকেলের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে আনার সময় এগুলো উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে সীমান্তের দায়পুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর সাঁওতালপাড়া এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

  মোটরসাইকেলের সিটের নিচ থেকে আগ্নেয়স্ত্র উদ্ধার

বিকেলে গণমাধ্যমের সামনে সংবাদ সম্মেলনে ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল এসএম সালাহ উদ্দিন জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সীমান্ত অতিক্রম করে কিছু অবৈধ আগ্নেয়াস্ত্র দেশে ঢুকছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা শিয়ালমারা সীমান্তের পুরো এলাকাটি ঘিরে ফেলে এবং টহল জোরদার করে। এর পরিপ্রেক্ষিতে পরিস্থিতি বুঝে অস্ত্রবহনকারী ওই এলাকার একটি আমবাগানে একটি ব্যাগসহ মোটরসাইকেলটি ফেলে পালিয়ে যায়। পরে ওই মোটরসাইকেলের সিটের নিচে বিশেষভাবে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।’

বিজিবি আরও জানায়, এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং উদ্ধার করা আগ্নেয়াস্ত্রসহ মোটরসাইকেলটি থানায় জমা দেওয়া হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের