রাজশাহীর পাঁচ উপজেলায় আ.লীগের বিদ্রোহী প্রার্থী

রাজশাহী প্রতিনিধি
০৯ মার্চ ২০১৯, ২২:০৩আপডেট : ০৯ মার্চ ২০১৯, ২২:০৯

উপজেলা পরিষদ নির্বাচন রাজশাহীর ৯ উপজেলার মধ্যে আট উপজেলায় রবিবার (১০ মার্চ) নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে বাঘা ও মোহনপুর উপজেলায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় লায়েব উদ্দিন লাভলু ও আব্দুস সালাম নির্বাচিত হয়েছেন। সীমানা জটিলতার কারণে পবা উপজেলার নির্বাচন স্থগিত রাখা হয়েছে। বাকি ছয় উপজেলার মধ্যে পাঁচটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রয়েছে।

গোদাগাড়ী উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম। বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি বদিউজ্জামান। জাতীয় পাটি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সালাহউদ্দীন বিশ্বাস। ওয়ার্কার্স পার্টির দলীয় প্রার্থী সাইদুর রহমান।
তানোর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না। দলীয় মনোনয়ন না পাওয়ায় উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফুল ইসলাম ওয়ার্কার্স পার্টি থেকে মনোনয়ন নিয়েছেন। তার বড় ভাই গোলাম রাব্বানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও তানোর মুন্ডুমালা পৌরসভার মেয়র। বাগমারা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি অনিল কুমার সরকার। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবুল হোসেন।
চারঘাট উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট টিপু সুলতান। আর জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন।
দুর্গাপুর উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নজরুল ইসলাম। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ সরদার ও আওয়ামী লীগ নেতা আব্দুল কাদের মন্ডল।
পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জিএম হিরা বাচ্চু। আর জাতীয় পার্টির প্রার্থী অধ্যাপক মো. আনছার আলী।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী