চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১২ মার্চ ২০১৯, ১৯:৫৩আপডেট : ১২ মার্চ ২০১৯, ১৯:৫৩

৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের ওয়াহেদপুর সীমান্ত থেকে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে ৫৩ বিজিবি। মঙ্গলবার সকালে সীমান্তের বিশ রশিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করে বিজিবি।

বিকেল সাড়ে ৪টার দিকে ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার গণমাধ্যমের সামনে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানান,‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ ইয়াবার একটি চালান পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার এবং বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সকাল ১০টার দিকে ভারত থেকে অজ্ঞাত এক ব্যক্তি মাথায় করে একটি বস্তা নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকলে তাকে চ্যালেঞ্জ করে বিজিবি সদস্যরা।

এ সময় অজ্ঞাত ব্যক্তি বস্তাটি ফেলে দৌড়ে ভারতে পালিয়ে যায়। পরে তার ফেলে যাওয়া বস্তা থেকে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।

তিনি আরও জানান, উদ্ধার ইয়াবা শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী