চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ মার্চ ২০১৯, ১৬:৩৪আপডেট : ১৩ মার্চ ২০১৯, ১৬:৩৪

যাবজ্জীবন

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মো. শওকত আলী আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামের মৃত মোসলেম মোড়লের ছেলে মো. সাইদুর রহমান ।

সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ১১ মার্চ শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের উত্তর চাঁদপুর গ্রামে আসামি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৯৮৪ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে র‌্যাব। এ ঘটনায় ১২ মার্চ র‌্যাব-৫ এর পুলিশ পরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শিবগঞ্জ থানায় মামলা করেন। পরে মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পুলিশ পরিদর্শক হাফিজুর রহমান ২০১৬ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে বিজ্ঞ বিচারক উপরোক্ত রায় দেন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন জুয়েল আকতার। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম