দুপচাঁচিয়া উপজেলা নির্বাচনের ফলাফল স্থগিত চেয়ে পাঁচ প্রার্থীর আবেদন

বগুড়া প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ১২:৪৩আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১২:৪৩

বগুড়া

বগুড়ার দুপচাঁচিয়ায় গত ১৮ মার্চ অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী দুই চেয়ারম্যান, এক ভাইস চেয়ারম্যান ও দুই মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ফলাফল প্রত্যাখ্যান করেছেন। তারা নির্বাচনে জালিয়াতি ও কারচুপির অভিযোগ এনে ফলাফলের গেজেট প্রকাশসহ সব কার্যক্রম স্থগিত চেয়েছেন। এছাড়াও তারা ব্যালট পেপারের ‘মুড়ি’ পরীক্ষাসহ সব অনিয়মের তদন্ত করে ফলাফল বাতিলের জন্য জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন জানিয়েছেন।

গত বৃহস্পতিবার বিকালে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ আবেদন পত্র জমা দেওয়া হয়।

অভিযোগকারীরা হলেন, পরাজিত চেয়ারম্যান প্রার্থী কল্যাণ প্রসাদ পোদ্দার (কাপ-পিরিচ) ও এএইচএম নুরুল ইসলাম খান (মোটরসাইকেল), ভাইস চেয়ারম্যান প্রার্থী তাজউদ্দিন মণ্ডল (চশমা) এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামিমা আক্তার মুক্তা (প্রজাপতি) ও মাছুমা আক্তার (হাঁস)।

পরাজিত প্রার্থীরা লিখিত আবেদনে উল্লেখ করেছেন, বিভিন্ন কেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তা, সহকারী কর্মকর্তা এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় পূর্ব পরিকল্পিতভাবে ভোট জালিয়াতি ও কারচুপির মাধ্যমে ভোটের ফলাফল পরিবর্তন করা হয়েছে। তাই তারা নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রেখে ব্যালট পেপারের মুড়ি পরীক্ষাসহ সব অনিয়মের তদন্ত করে ফলাফল বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সহকারী রিটার্নিং অফিসার ও দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘অভিযোগপত্র বগুড়া জেলা প্রশাসক ও নির্বাচনি আপিল কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তিনি এ ব্যাপারে বিধিমোতাবেক যথাযথ ব্যবস্থা নিবেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম