রাজশাহী সফরে এসে কলাই রুটি খেয়ে গেলেন মার্কিন রাষ্ট্রদূত

রাজশাহী প্রতিনিধি
৩০ মার্চ ২০১৯, ১১:৩৬আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৩:০৮

মার্কিন অ্যাম্বাসেডর ও তার স্ত্রী রাজশাহীতে গিয়ে কালাই রুটি খচ্ছেন।

একসময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় পরিবারিকভাবে সকাল ও রাতের খাবারের তালিকায় ছিল কলাই রুটি। এই খাবারটি নিয়ে কয়েক বছর ধরে রাজশাহীতে বাণিজ্যিকভাবে দোকান তৈরি হয়েছে। তাই রাজশাহী শহরে কেউ ঘুরতে আসলে কলাই রুটির স্বাদ নিয়ে যান। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় নগরীর উপশহর নিউমার্কেট এলাকায় একটি দোকানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার কলাই রুটি খেয়ে গেছেন।

জানা গেছে, গত ২৭ থেকে ২৯ মার্চ পর্যন্ত বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আল  রবার্ট মিলার এ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে ধারণা নিতে বিভিন্ন স্থানে ঘুরছেন। মিশছেন সাধারণ মানুষের সঙ্গে। বৃহস্পতিবার রাষ্ট্রদূত রবার্ট মিলার রাজশাহীর জনপ্রিয় খাবার, সংস্কৃতি ও ঐতিহ্যের খোঁজ করেন। এরই অংশ হিসেবে সন্ধ্যার পর বের হন নগরীতে। অনেকটা নিজের মতোই পায়ে হেঁটে চলে যান রাজশাহীর উপশহর নিউমার্কেট এলাকায়। সেখানে তিনি একটি কলাই রুটির দোকানে গিয়ে বসে পড়েন। সফরসঙ্গী ও নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সবাইকে নিয়ে তিনি সড়কের ধারে চেয়ারে বসে চুলা থেকে তোলা গরম গরম রুটি খান। তারা রুটি খান ঝাল লবণে তৈরি মসলা দিয়ে।

নগরীর নিউমার্কেট এলাকার কলাই হাউসের মালিক রিপন আলী জানান, রুটি খাওয়ার পর রাষ্ট্রদূত চুলার কাছে গিয়ে কিভাবে রুটি তৈরি করা হয় তা পর্যবেক্ষণ করেন। কারিগর একটি রুটি চুলায় সেঁকতে দিলে রাষ্ট্রদূত নিজেই সেই রুটিটি সেঁকে পাত্রে রাখেন। এরপর নিজেই কালাইয়ের রুটির কারিগরদের সঙ্গে সেলফি তোলেন। এ সময় স্ত্রী মিশেলও তার সঙ্গে ছিলেন।

এর আগে গত বুধবার (২৭ মার্চ) রাষ্ট্রদূত রাজশাহীতে পৌঁছে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। পরে তিনি রাজশাহীর ঐতিহ্যবাহী মিষ্টান্ন ভাণ্ডারে গিয়ে কয়েক ধরণের মিষ্টির স্বাদ নেন। শুক্রবার সকালে তিনি রাজশাহীর পুঠিয়া রাজবাড়ি যান। রাজবাড়ির বিভিন্ন প্রাচীন মন্দির ও স্থাপনা ঘুরে দেখেন।

এছাড়াও বৃহস্পতিবার বিকেলে নগরভবনে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। এসময় মেয়র খায়রুজ্জামান লিটন শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্য ও শিল্পায়নে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন। তিনি সহযোগিতার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত।

এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আল রবার্ট মিলার বলেন,‘আমি জেনেছি রাজশাহী শিক্ষানগরী। রাজশাহী বিশ্ববিদ্যালয় বিদ্যালয়সহ এখানকার অনেক শিক্ষার্থী আমেরিকায় পড়াশোনা করে। সেখানে তারা ভালো করছে। রাজশাহী ও আমেরিকা যৌথভাবে শিক্ষাক্ষেত্রে পারষ্পারিক বিনিময়ের সুযোগ রয়েছে।

আর্ল রবার্ট মিলার বলেন, অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। জঙ্গিবাদ নিয়ন্ত্রণেও ভালো ভূমিকা পালন করছে।

সাক্ষাৎকালে মেয়র খায়রুজ্জামান লিটন বলেন,‘রাজশাহী কৃষিপ্রধান অঞ্চল। এখানে বিপুল পরিমাণ সবজি, আলু, টমোটো ও আমসহ বিভিন্ন পণ্য উৎপাদন হয়। এসব উৎপাদিত পণ্য দেশের চাহিদা মিটিয়ে বাইরে দেশেও রফতানি করা যাবে।

মার্কিন রাষ্ট্রদূতকে নগরীতে প্রবেশ ও থাকার অনুমতির প্রতীকি চাবি উপহার দিয়েছেন মেয়র খায়রুজ্জামান লিটন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী