দেড়শ’ বছরের উন্নয়ন বর্তমানের ১০ বছরের সমান নয়: মোস্তফা জব্বার

নাটোর প্রতিনিধি
৩১ মার্চ ২০১৯, ০৫:০৮আপডেট : ৩১ মার্চ ২০১৯, ০৫:০৮




ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার গত দেড়শ’ বছরের উন্নয়ন বিবেচনা করলে বর্তমান সরকারের ১০ বছরের উন্নয়নের সমান হবে না বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। তিনি বলেন, ‘বর্তমান সরকারের উন্নয়নের ছোঁয়ায় এক সময়ের জোনাকির আলো জ্বলা গ্রামগুলো এখন পরিণত হয়েছে বিদ্যুতের ঝলমলে আলোর গ্রামে। বাংলাদেশের গ্রাম পরিণত হচ্ছে শহরে। আউটসোর্সিংয়ের মাধ্যমে শত শত যুবক আয় করছেন বিদেশি ডলার।’

শনিবার (৩০ মার্চ) বিকালে জেলার সিংড়া উপজেলা পরিষদ চত্বরে সিংড়া থানার দেড়শ’ বছরপূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী দাবি করেন, ‘চলনবিল অধ্যুষিত সিংড়া অঞ্চলে একসময় রাস্তাঘাট চলাচলের উপযোগী ছিল না। দেশের অন্যান্য গ্রামের মতো সিংড়া গ্রামেও দেখা যেত শুধুমাত্র জোনাকির আলো। অথচ বর্তমান সরকারের গত ১০ বছরের উন্নয়নে প্রতিটি গ্রামে আলো পৌঁছেছে। উন্নত হয়েছে রাস্তাঘাট। ডিজিটাল বাংলাদেশের ছোঁয়ায় সিংড়ার প্রত্যন্ত গ্রামের যুবকরা এখন আউটসোর্সিংয়ের মাধ্যমে আয় করছেন শত শত ডলার।’

মন্ত্রী বলেন, ‘বর্তমানে যুবকরা একটি মাত্র ল্যাপটপ, ইন্টারনেট সংযোগ আর বুদ্ধিমত্তা খাটিয়ে ঘরে বসেই বিদেশি অর্থ উপার্জন করে জীবনকে বদলে দিতে পারছে।’

জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ‘আইসিটি প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জুনাইদ আহমেদ পলক, জেলা প্রশাসক শাহরিয়াজ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান এবং সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম।’

এর আগে সিংড়া থানার দেড়শ’ বছরপূর্তি উপলক্ষে মোস্তফা জব্বারের নেতৃত্বে শহরে একটি শোভাযাত্রা বের করা হয়। আলোচনা শেষে সন্ধ্যায় ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান