২০২১ সালের মধ্যে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে: মোস্তাফা জব্বার

বগুড়া প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ১০:২৯আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১০:৩০

২০২১ সালের মধ্যে ঘরে ঘরে ইন্টারনেট পৌঁছে দেওয়া হবে: মোস্তাফা জব্বার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া হবে। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের প্রতিটি ক্ষেত্রে ডিজিটালাইজেশনের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। দেশের মানুষকে ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর সোনার বাংলা উপহার দিতে সার্বক্ষণিক কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৩১ মার্চ) বিকালে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিজ্ঞান ক্লাবের সদস্যদের ধন্যবাদ জানিয়ে মোস্তাফা জব্বার বলেন, ‘অবশ্যই শিক্ষার্থীদের হাতে ইন্টারনেট তুলে দিতে হবে। কারণ পড়াশোনার পাশাপাশি দেশ-বিদেশ সম্পর্কে জ্ঞান অর্জন করতে ইন্টারনেট সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়া আজকের এই শিক্ষার্থীরা আগামীতে দেশের সুনাম বয়ে আনতে কাজ করবে।’

অভিভাবকদের উদ্দেশ্য করে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, ‘আপনারা অবশ্যই সন্তানদের হাতে মোবাইল, কম্পিউটার দিন। তবে লক্ষ্য রাখতে হবে তারা যেন এর মাধ্যমে কোনও অপসংস্কৃতির সঙ্গে জড়িয়ে না পড়ে।’

বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- অতিরিক্ত পুলিশ সুপার আবদুল জলিল, বগুড়া পলিটেকনিকট ইনস্টিটিউটের অধ্যক্ষ সাহাদত হোসেন, সরকারি আজিজুল হক কলেজের সহযোগী অধ্যাপক মতিউর রহমানসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের