নারী ইউপি সদস্যের কান ছেড়ার ঘটনায় চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০২ এপ্রিল ২০১৯, ১০:০৭আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ১০:০৮

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের চৌহালীর উমরপুর ইউনিয়নের নারী সদস্য আলেয়া খাতুনকে মারধর করে কানের লতি ছেড়ার ঘটনায় চেয়ারম্যান আব্দুল মতিন মণ্ডলসহ তিনজনের বিরুদ্ধে মামলা হয়েছে। ভিকটিমের ছেলে মিলন পাশা বাদী হয়ে তার ‘মা লাঞ্ছিতের ঘটনায়’ সিরাজগঞ্জের জ্যৈষ্ঠ হাকিমি আমলি আদালতে মামলাটি করেন।

সোমবার (১ এপ্রিল) দুপুরে বিচারক নজরুল ইসলাম মামলাটি আমলে নিয়ে এজাহার হিসেবে গণ্য করতে তাৎক্ষণিক চৌহালী থানার ওসিকে আদেশ দেন।

উমরপুর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মণ্ডল ছাড়াও মামলায় ইউপি সদস্য আরফান আলী ও হেলাল উদ্দিন লালন অভিযুক্ত হন। বাদীর আইনজীবী অ্যাড.আব্দুর রউফ পান্না (এপিপি) মামলা ও আদেশের বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, ভিজিডি কার্ডের কারসাজি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেওয়ায় অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে বুধবার দুপুরে ভিকটিমকে প্রকাশ্যে মারধর করে কানের লতি ছিড়ে দেন। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা সদরের সরকারি হাসাপাতালে ভর্তি করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
‘সেই ঐক্য আবার ষড়যন্ত্র করছে, সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে’
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
শি-ট্রাম্প বৈঠকের আগে বার্থ ট্যুরিজমে ভিসা কড়াকড়ি, কেন?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
আসলে কোন কারণে হত্যাকাণ্ডের শিকার হলেন তারা?
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
মোবাইল নিষেধ, সময়মতো ডিনার: জার্মানিতে ক্লপের শাসন
সর্বাধিক পঠিত
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
আজারবাইজানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি সই
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
জাতিসংঘে নাম পরিবর্তনের ঘোষণা, নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করলো যে ক্ষুদ্র দেশ
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
অনুষ্ঠানে জাতীয় সংগীতের সময় শেখ হাসিনার ছবি, চেয়ারম্যানকে দায়িত্ব থেকে অব্যাহতি
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত 
শাহবাজের অনুরোধে লংমার্চ স্থগিত করলো পাকিস্তানের জামায়াত