ক্ষেতলালে ৮ লাখ টাকা ছিনতাইয়ের চেষ্টা, পুলিশ কনস্টেবল আটক

জয়পুরহাট প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ০২:৫০আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ০২:৫১

জয়পুরহাট

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার বটতলী এলাকায় ৮ লাখ টাকা ছিনতাই চেষ্টার অভিযোগে পাঁচবিবি থানার এক পুলিশ কনস্টেবলকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটককৃত কনস্টেবলের নাম মুহিদুল ইসলাম পাঁচবিবি থানায় কর্মরত। বুধবার (৩ এপ্রিল) সন্ধ্যায় বটতলী বাজার এলাকায় এ ঘটনা ঘটেছে। ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও থানা সুত্রে জানা গেছে, জয়পুর হাটের কালাই উপজেলার পুনট বাজারের পোল্ট্রি ব্যবসায়ী খালেক ও তার কর্মচারী রতন জয়পুরহাট শহরের ইসলামী ব্যাংক থেকে ৮ লাখ টাকা তুলে মোটর সাইকেলে যোগে কর্মস্থলে ফিরছিলেন। পথে পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মুহিদুল মোটর সাইকেলে ক্ষেতলাল উপজেলার বটতলী সেতু এলাকায় এসে তাদের গতিরোধ করেন। এ সময় ব্যাগে ফেনসিডিল আছে দাবি করে তাদের কাছ থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন কনস্টেবল। খবর পেয়ে বটতলী বাজারের স্থানীয় জনতা এসে পুলিশ কনস্টেবল মুহিদুলকে আটক করে ক্ষেতলাল থানা পুলিশের কাছে সোপর্দ করে।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান বলেন, ‘ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ পেয়ে বটতলী বাজার থেকে পাঁচবিবি থানার পুলিশ কনস্টেবল মুহিদুলকে আটক করা হয়েছে। ছিনতাইয়ের কবল থেকে রক্ষা পাওয়া ব্যবসায়ীর পক্ষ থেকে রাত ৮টা পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলার রহমান বলেন, মুহিদুল পাঁচবিবি থানার কনস্টেবল। তিনি থানায় কাউকে কিছু না বলে চলে গেছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

/এএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যে রোগের কারণে গরু দুধ কম দিচ্ছে, খামারিদের বড় ক্ষতি হচ্ছে
যে রোগের কারণে গরু দুধ কম দিচ্ছে, খামারিদের বড় ক্ষতি হচ্ছে
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
পরবর্তী রাষ্ট্রপতি কে, একজনের নাম উল্লেখ করে যা বললেন আসিফ নজরুল
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল
জামায়াত এমপিকে জুমার নামাজ পড়াতে দেননি মুসল্লি ও বিএনপি কর্মীরা
জামায়াত এমপিকে জুমার নামাজ পড়াতে দেননি মুসল্লি ও বিএনপি কর্মীরা
সর্বাধিক পঠিত
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
দৃষ্টান্ত স্থাপন করলেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, দেখালেন নতুন পথ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
একসঙ্গে ১৭ কর্মকর্তা-কর্মচারীকে বদলি, জামায়াতপন্থিদের সরিয়ে দেওয়ার অভিযোগ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৩ আসামি রিমান্ডে
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
শিক্ষার্থীদের রেলপথ অবরোধে রেলওয়ের ৩৫ লাখ টাকার ক্ষতি
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা
আমাকে তিনবার বয়কট করা হয়েছে: রুনা লায়লা