এখন আর দুর্নীতির কোনও সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
১৩ এপ্রিল ২০১৯, ২১:০০আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ২১:০৩

বক্তব্য রাখছেন শাহরিয়ার আলম (ছবি– প্রতিনিধি)

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য যে বরাদ্দ দেন তা যেন জনগণের কাছে পৌঁছায়। এ অর্থ অন্য কারও ভোগের ক্ষমতা নেই। দুর্নীতি করার এখন আর কোনও সুযোগ নেই।’

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমিতে বিভাগীয় কমিশনারের উদ্যোগে আয়োজিত নব-নির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যানদের শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর উর রহমান।

জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ওমর ফারুক চৌধুরী এমপি, আয়েন উদ্দিন এমপি ও আবিদা আনজুম মিতা মহিলা এমপি, আওয়ামী লীগের প্রবীণ নেতা নুরুল ইসলাম ঠান্ডু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, রাজশাহী রেঞ্জের ডিআইজি একেএম হাফিস আক্তার, পুলিশ সুপার শহীদুল্লাহ বক্তব্য রাখেন।

শাহরিয়ার আলম বলেন, ‘আজ শপথ গ্রহণকারীদের মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও দুর্নীতিমুক্ত আদর্শ উপজেলা গড়ে তোলা এবং প্রতিটি গ্রামকে শহরে পরিণত করার প্রত্যয় নিয়ে কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘হাসপাতালে ডাক্তারের উপস্থিতিসহ প্রতিটি দফতরে সব পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ ব্যাপারে তদারকির জন্য শিগগিরই মনিটরিং কমিটি গঠন করা হবে।’

উল্লেখ্য, গত ১০ মার্চ প্রথম ধাপে রাজশাহীর এই আট উপজেলায় ভোটগ্রহণ হয়।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম