চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৯, ০৯:৩৭আপডেট : ২০ এপ্রিল ২০১৯, ০৯:৪০

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বিশারত আলী বিশু (২৩) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার (১৯ এপ্রিল) দিবাগত রাতে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত বিশু শিবগঞ্জ উপজেলার তারাপুর মোড়লপাড়া এলাকার তৈমুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজন ভারতে গরু আনতে যায়। এ সময় ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে, শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে, এ সময় পিঠে গুলি লেগে গুরুতর আহত হয় বিশু। সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসার সময়, ১৬৮ আন্তর্জাতিক সীমান্ত পিলার এলাকায় তার মৃত্যু হয়। বিশুর লাশ সেখানে ফেলে রেখে সহযোগীরা পালিয়ে আসে। সকালে স্থানীয়রা একটি ধানক্ষেতে বিশুর লাশ পড়ে থাকতে দেখে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবিকে খবর দেয়।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার জানান, ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকার বিষয়টি তিনি শুনেছেন।

স্থানীয় ওয়ার্ড সদস্য সমীর আলী জানান, তারাপুর মোড়লপাড়া এলাকার মানিক চৌকিদারের বাড়ির পাশের একটি ধানক্ষেতে বিশুর লাশ পাওয়া গেছে। সে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে