রাজশাহীতে পদ্মায় ডুবে তিন বোনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২১ এপ্রিল ২০১৯, ১৫:০৬আপডেট : ২১ এপ্রিল ২০১৯, ১৫:০৭

রাজশাহী রাজশাহীর বাঘা উপজেলা সংগলগ্ন পদ্মা নদীতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১২টার দিকে বাঘা উপজেলার মীরগঞ্জ বিজিবি ক্যাম্প এলাকার সুফিয়ানের ঘাটে এ দুর্ঘটনা ঘটে। বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন আলী এ তথ্য জানিয়েছেন।
নিহতরা হলো- মীরগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী জিম (১৭) তার আপন বোন বাঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এশা খাতুন (৯) ও চাচাতো বোন মীরগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী শিপ্রা (১২)।
জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১২টার দিকে বাঘার মীরগঞ্জ বিওপি ক্যাম্প এলাকার সুফিয়ানের ঘাটে তিন বোন মিলে গোসল করতে যায়। এসময় তারা নদীতে ডুবে যায়। তাদের ঘাটে রাখা কাপড় দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা নদীতে খুঁজতে শুরু করে। এতে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আল জাজিরা তাদের মৃত ঘোষণা করেন।
এদিকে, বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা নিহতদের পরিবারকে আর্থিকভাবে সহায়তার আশ্বাস দেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম