পাকিস্তানি কিশোরীকে ধর্ষণ মামলার আসামি কুড়িগ্রাম থেকে গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ২০:০১আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ২০:৩০

গ্রেফতার  পাকিস্তানি কিশোরী ধর্ষণ মামলার প্রধান আসামি আল আমিনকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব-১২। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার পঞ্চনগর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আল আমিন টাঙ্গাইলের গোপালপুরের আবুল হোসেনের ছেলে। মঙ্গলবার (২৩ এপ্রিল) বিকেলে সলঙ্গা থানার হাটিকুমরুলে র‌্যাব-১২ সিরাজগঞ্জ সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‌্যাব-১২ অধিনায়ক লে. কর্নেল আবদুল্লাহ মোমেন, পিপিএম ও সিরাজগঞ্জের ক্যাম্প কমান্ডার এসএসপি প্রণব কুমার সরকার সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, আল আমিনের এক আত্মীয় চাকরির সুবাদে পাকিস্তানে থাকায় (২০ বছর আগে) এক পাকিস্তানি নারীকে বিয়ে করেন। তাদের একটি মেয়ে রয়েছে। ৫ মাস আগে ওই পাকিস্তানি নারী তার কিশোরী মেয়েকে নিয়ে টাঙ্গাইলের গোপালপুরে ভাসুরের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে তার ভাসুরের আত্মীয় আবুল হোসেনের ছেলে মো. আল আমিন (২০) ওই কিশোরীকে প্রেমের প্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় গত ১৬ এপ্রিল আল আমিন ও তার সহযোগীরা মেয়েটিকে অপহরণ করে। এরপর নির্জন স্থানে নিয়ে তারা মেয়েটির ওপর শারীরিক নির্যাতন চালায়। অপহৃত ওই কিশোরীকে পরদিন জামালপুরের সরিষাবাড়ীর মহিষাকান্দি থেকে উদ্ধার করা হয়। ভিকটিমের মা এ ঘটনায় বাদী হয়ে ১৭ এপ্রিল টাঙ্গাইলের গোপালপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পুলিশের পাশাপাশি র‌্যাব-১২ মামলাটির তদন্ত শুরু করে। অবশেষে কুড়িগ্রামের রাজিবপুরের পঞ্চনগর গ্রাম অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করে র‌্যাব।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি