জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাশিক্ষকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
০২ মে ২০১৯, ১৭:৩৪আপডেট : ০২ মে ২০১৯, ১৯:৫০

ট্রেনে কাটা পড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জয়পুরহাট শহরের দুই নম্বর রেলক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল গোফফার (৪৮) নামে এক মাদ্রাসাশিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা প্রায় পৌনে ১২টার দিকে মোটরসাইকেলে গেটবিহীন ওই রেলক্রসিং দিয়ে পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসাশিক্ষক আব্দুল গোফফার জয়পুরহাট শহরের সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও সদর উপজেলার কড়ই গ্রামের মৃত সুজাত উল্লাহর ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, জয়পুরহাট শহরের সুইপার কলোনি এলাকায় দুই নম্বর রেলক্রসিং মোটরসাইকেলে পার হচ্ছিলেন শিক্ষক গোফফার। এ সময় পঞ্চগড় থেকে আসা ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। তার মোটরসাইকেলটি ট্রেনের নিচে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী