‘মোবাইল ফোনের বান্ধবী’র সঙ্গে বের হয়ে ১৩ দিন ধরে গৃহবধূ নিখোঁজ

বগুড়া প্রতিনিধি
০৮ মে ২০১৯, ২০:৩০আপডেট : ০৮ মে ২০১৯, ২৩:১৫

নিখোঁজ

মোবাইল ফোনের মাধ্যমে হওয়া বান্ধবী সোনিয়াকে এগিয়ে দিতে গিয়ে আঁখি খাতুন (২২) নামে এক গৃহবধূ ১৩ দিন ধরে নিখোঁজ। গত ২৫ এপ্রিল বগুড়ার শাজাহানপুরের বামুনিয়া ফকিরপাড়া গ্রাম থেকে ওই বান্ধবীকে আড়িয়াবাজার বাসস্ট্যান্ডের এগিয়ে দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। এ নিয়ে তার স্বজনরা চরম উৎকণ্ঠায় আছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, শাজাহানপুর উপজেলার কামারপাড়া পূর্বপাড়া গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে কৃষক নাজির মোল্লা প্রায় সাড়ে ৩ বছর আগে পাশের বামুনিয়া ফকিরপাড়া গ্রামের আজাহার আলীর মেয়ে আঁখি খাতুনকে বিয়ে করেন।

আঁখির বড় ভাই আনোয়ার হোসেন জানান, স্বামী বাড়িতে থাকাকালেই তার বোনের সঙ্গে মোবাইল ফোনে সোনিয়া নামে এক নারীর সখ্য গড়ে ওঠে। আঁখি খাতুন গত ১৯ এপ্রিল বামুনিয়া ফকিরপাড়ায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। ২২ এপ্রিল সকালে সোনিয়া তার সঙ্গে দেখা করতে আসে। সোনিয়া তাদের বাড়িতে তিনদিন থাকার পর ২৫ এপ্রিল নিজ বাড়ি ফিরে যাওয়ার সময় তাকে আড়িয়া বাজার বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য আঁখিকে অনুরোধ করে। পরে দুই বান্ধবী আড়িয়াবাজার বাসস্ট্যান্ডের দিকে রওনা হন। এরপর আর আঁখি বাবা বা স্বামীর বাড়িতে ফিরে আসেনি। এরপর থেকেই দুই বান্ধবীর ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। এ ঘটনায় ২৬ এপ্রিল শাজাহানপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

থানার তদন্ত কর্মকর্তা এস আই ছাম্মাক হোসেন জানান, আঁখির সঙ্গে সোনিয়ার ফোনে বন্ধুত্ব হয়। কিন্তু সোনিয়া অজ্ঞাত কারণে আঁখির পরিবারের কাউকে তার পরিচয় দেয়নি। দু’জনের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, নিখোঁজ গৃহবধূকে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ