নাটোরে চার দোকানিকে ১১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা

নাটোর প্রতিনিধি
১২ মে ২০১৯, ০৬:৪৭আপডেট : ১২ মে ২০১৯, ০৬:৫৩

খাওয়ার অযোগ্য পচা খেজুর মেয়াদোত্তীর্ণ ফল, ওষুধ ও কসমেটিক সামগ্রী সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে নাটোরে চার জন দোকানিকে ১১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১১ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করা হয়। 

নাটোর র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসপি রাজিবুল আহসান জানান, র‌্যাব সদর দফতর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ, ড্রাগ সুপার মাখনুওন তাবাসসুম এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক উদয় কুমারের নেতৃত্বে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় মেয়াদোত্তীর্ণ ফল সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মানিক চন্দ্র এবং গোপাল চন্দ্র দত্তকে ৩০ হাজার করে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মেয়াদোত্তীর্ণ ওষুধ এছাড়া মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং বিক্রির অভিযোগে লাঞ্চ ফার্মাসিউটিক্যালসকে পাঁচ লাখ টাকা এবং মেয়াদোত্তীর্ণ কসমেটিক সামগ্রী সংরক্ষণ ও বিক্রির অভিযোগে এসএম প্রোডাক্টসকে ছয় লাখ টাকা জরিমানা করা হয়।

এক প্রশ্নের জবাবে এ এস পি রাজিবুল আহসান জানান, স্যাম্পল ওষুধগুলো নাটোর সদর হাসপাতালে দেওয়া হয়েছিল। অপরদিকে মেয়াদোত্তীর্ণ সামগ্রীগুলো ধ্বংস করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম