কলেজছাত্রী অপহরণের অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১২ মে ২০১৯, ২০:৪৬আপডেট : ১২ মে ২০১৯, ২০:৫৫

ইকবাল হোসেন রিপন কলেজছাত্রী অপহরণ মামলায় বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইকবাল হোসেন রিপনকে গ্রেফতার করা হয়েছে। রবিবার (১২ মে) বিকালে পুলিশ তাকে শেরপুর উপজেলার ধুনট মোড় এলাকা থেকে গ্রেফতার করে।

এজাহার সূত্রে জানা গেছে, ইকবাল হোসেন রিপন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরনশাহী গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে। একই গ্রামের ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিল। কিন্তু, তিনি প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রিপন ক্ষিপ্ত হয়। ২০১৮ সালের জুনে ওই ছাত্রী ছুটিতে বাড়িতে আসেন। ৪ জুন সন্ধ্যা ৭টার দিকে ছাত্রলীগ নেতা রিপন ১০-১২ জন সঙ্গী নিয়ে তাদের বাড়িতে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তাকে তুলে নিয়ে যায়। এ ঘটনায় তার বাবা ধুনট থানায় অভিযোগ করেন। পুলিশ ৯ ঘণ্টা পর সোনারগাঁ গ্রাম থেকে তাকে উদ্ধার করে। পরে ওই ছাত্রীর বাবা থানায় ইকবাল হোসেন রিপনকে প্রধান আসামি করে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অপর আসামিদের মধ্যে পশ্চিম ভরনশাহী গ্রামের ইউসুফ হারুন সুলতানের ছেলে আব্দুল্লাহ হারুন বাবু, মুসলিম আকন্দের ছেলে জামাল উদ্দিন ও চালাপাড়া গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে ইউনুস আলী বর্তমানে জামিনে আছেন। কিন্তু, অপহরণ ঘটনার পর থেকেই ‘পলাতক’ ছিলেন ইকবাল হোসেন রিপন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। তিনি ২০১৯ সালের ১৮ মার্চ অনুষ্ঠিত ধুনট উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী হয়ে পরাজিত হন।

শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, রবিবার বিকাল পৌনে চারটার দিকে গোপনে খবর পেয়ে ধুনট মোড় থেকে রিপনকে গ্রেফতার করা হয়। পরে তাকে ধুনট থানায় সোপর্দ করা হয়। ধুনট থানার ওসি ইসমাইল হোসেন জানান, রিপনকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী