নন্দীগ্রামে নববধূর লাশ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৫ মে ২০১৯, ০৯:৪১আপডেট : ১৫ মে ২০১৯, ০৯:৫৪

স্বামী রকি ও স্ত্রী ফারজানা বগুড়ার নন্দীগ্রামের পারশুন গ্রামে ফারজানা খাতুন (১৫) নামে এক নববধূর লাশ উদ্ধারের ঘটনায়, তার স্বামী দিনমজুর গোলাম রব্বানী রকিকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৩ মে) সকালে লাশটি উদ্ধার করা হয়। তাকে শ্বাসরোধে হত্যার পর বাড়ির পাশের ড্রেনে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ। ঘটনার পর ফারজানার শ্বশুর বাড়ির লোকজন পালিয়ে যায়।

নন্দীগ্রামের থালতা মাঝগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আবদুল মতিন ও অন্যরা জানান, উপজেলার পারশুন গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে গোলাম রব্বানী রকি এক মাস আগে পাশের আগাপুর গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে স্থানীয় একটি মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ফারজানা খাতুনকে (১৫) বিয়ে করে। ১৫ দিন আগে ফারজানা তার বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসে। সোমবার সকালে বাড়ির পাশের একটি ড্রেনে ফারজানার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। এসময় তাদের বাড়ির দরজা তালাবদ্ধ অবস্থায় ছিল। প্রতিবেশীরা নন্দীগ্রাম থানায় খবর দিলে, পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

নিহত ফারজানার বাবা আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘রকি তার প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর, তার মেয়েকে দ্বিতীয় বিয়ে করে। বিয়ের সময় ২৫ হাজার টাকা যৌতুক দেওয়ার কথা হয়। তার বিশ্বাস যৌতুক না পেয়েই রকি তার মেয়েকে শ্বাসরোধে হত্যার পর লাশ বাড়ির পাশে ড্রেনে ফেলে পালিয়ে যায়।’

কুমিড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই নূর মোহাম্মদ বলেন, ‘ফারজানা খাতুনের গলায় ও গালে আঘাতের চিহ্ন দেখা গেছে।’

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর জানান, লাশ উদ্ধারের পর অভিযান চালিয়ে রকিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দাম্পত্য কলহের কারণে স্ত্রী ফারজানাকে হত্যার কথা স্বীকার করেছে। এ ব্যাপারে ফারজানার বাবা থানায় রকির বিরুদ্ধে হত্যা মামলা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের