জেএসসিতে বৃত্তি পেয়েছে ৭৪৩২ শিক্ষার্থী

রাজশাহী প্রতিনিধি
১৮ মে ২০১৯, ২১:৪০আপডেট : ১৮ মে ২০১৯, ২১:৫২

রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডের আওতায় ২০১৮ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে তিন হাজার ২১৪ জন মেধাক্রম অনুসারে (ট্যালেন্টপুল) এবং চার হাজার ২২১ জন সাধারণ কোটায় বৃত্তি পেয়েছে। শনিবার (১৮ মে) দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীন ২০১৮ সালের জেএসসি পরীক্ষায় বৃত্তির ফল প্রকাশ করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আনারুল হক প্রামাণিক জানান, এবার সাত হাজার ৪৩২ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এ বৃত্তির মেয়াদ থাকবে আগামী দুই বছর (২০২০ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত)।

তিনি আরও জানান, বৃত্তি পাওয়া সাত হাজার ৪৩২ জনের মধ্যে মেধাবৃত্তি পেয়েছে তিন হাজার ২১৪ জন, সাধারণ বৃত্তি পেয়েছে চার হাজার ২২১ জন শিক্ষার্থী।

তিনি জানান, জেএসসিতে এবার পাসের হার ছিল ৯৪ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী। পরীক্ষার্থী ছিল দুই লাখ ৫৩ হাজার ২২১ জন। পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে। জেএসসি পরীক্ষায় ছাত্র পাসের হার ৯৪ দশমিক ৫ শতাংশ ও ছাত্রী পাসের হার ৯৫ দশমিক ৬ শতাংশ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে দুই কারাবন্দির মৃত্যু
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ব্যালন ডি’অর আমার প্রাপ্য: ইয়ামাল
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
ড. ইউনূসের ৬৬৬ কোটি টাকার করের রায় স্থগিত চেয়ে আবেদন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়