শোরুম থেকে ৫০টি স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ তিন বিজিবি সদস্যের বিরুদ্ধে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২১ মে ২০১৯, ০৯:৫৬আপডেট : ২১ মে ২০১৯, ১১:০৭

শোরুম থেকে ৫০টি স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ তিন বিজিবি সদস্যের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার একটি শোরুম থেকে ৫০টি স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগ উঠেছে তিন বিজিবি সদস্যের বিরুদ্ধে। সোমবার (২০ মে) দুপুরে উপজেলার কানসাট গোপালনগর মোড়ের কে এস টেলিকমের শোরুমে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
শোরুমের মালিক কবিরুল ইসলাম জানান, সোমবার দুপুরে একটি মোটরসাইকেলে করে বিজিবি’র পোশাক পরা তিনি ব্যক্তি তার দোকানের সামনে নামে। এরপর তারা দ্রুত দোকানে ঢুকে মোবাইলগুলো একের পর এক নিতে থাকে। এসময় প্রতিবাদ করলে তারা আটক করে নিয়ে যাওয়ার হুমকি দেয়। দোকানের কর্মচারী রুবেল প্রতিবাদ করলে ওই তিন যুবক তাকে ধাক্কা মেরে ফেলে দেয় এবং ৫০টি স্মার্টফোন নিয়ে দ্রুত চলে যায়। 
ওই শোরুমের সিসি টিভির ফুটেজে বিজিবি’র পোশাক পরা তিনজনকে দোকানের ভেতরের শোকেস থেকে মোবাইল ফোনগুলো নামাতে দেখা যায়।
এ ঘটনায় সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ থানায় একটি জিডি করেন ওই শোরুমের মালিক কবিরুল ইসলাম। শিবগঞ্জ থানার ওসি শিকদার মো. মশিউর রহমান জানান, এ ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল সাজ্জাদ সরোয়ার বলেন, ‘এ ঘটনায় তদন্ত করা হচ্ছে। ঘটনায় জড়িত বিজিবি সদস্যদের ৫৩-ব্যাটালিয়ন সদরে তলব করা হয়েছে। দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী