ক্ষমতার দাপটে বাড়াবাড়ি করবেন না: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৩ মে ২০১৯, ২১:১৭আপডেট : ২৩ মে ২০১৯, ২১:২৫

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন নাসিম (ছবি- প্রতিনিধি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দল দীর্ঘদিন ক্ষমতায় আছে বলেই দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। কিন্তু এই উন্নয়ন ও ক্ষমতার দাপটে কেউ বাড়াবাড়ি করবেন না। বেশি বাড়াবাড়ি করে কেউ কোনোদিন টিকে থাকতে পারেনি। দলের ক্ষতি হয়, দলীয় প্রধান শেখ হাসিনার সুনাম নষ্ট হয় –এমন যেকোনও কাজ থেকে বিরত থাকুন।’

বৃহস্পতিবার (২৩ মে) বিকালে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি একথা বলেন।

এর আগে এদিন দুপুরে কাজিপুরে বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোহাম্মদ নাসিম বলেন, ‘উন্নয়ন-অগ্রযাত্রায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মডেল। একমাত্র বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের উন্নয়ন-অগ্রযাত্রায় শেখ হাসিনার নেতৃত্বের কোনও বিকল্প নেই। পদ্মা সেতুর মতো মেগা প্রকল্পসহ অসংখ্য প্রকল্প বাস্তবায়নসহ অবকাঠামো উন্নয়ন,জঙ্গি দমন, সন্ত্রাসবাদের মূলোৎপাটন করে এবার মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন শেখ হাসিনা। এজন্য তিনি জনগণের আস্থাও অর্জন করেছেন।’

এসময় স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাবেক এমপি প্রকৌশলী তানভীর শাকিল জয়, কাজিপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি শওকত হোসেন, উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল সরকার এবং উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দীকী পৌরমেয়র হাজী নিজাম উদ্দিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৯তম সভা অনুষ্ঠিত
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
হজ সেবার মানোন্নয়নে এজেন্সিগুলোর সঙ্গে প্রিমিয়ার ব্যাংকের মতবিনিময়
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
সাউথইস্ট ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
জবির মেডিক্যাল সেন্টারে বসছে আধুনিক যন্ত্র, কমবে শিক্ষার্থীদের ভোগান্তি
সর্বাধিক পঠিত
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
নাটোরের ডিসি প্রত্যাহার, এক উপজেলার ইউএনও বদলি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
আরেক কনেকে বিয়ে করলেন সেই প্রবাসী, পাতে পেলেন আস্ত খাসি
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
ঢাকায় বাবার লাশ মুন্সীগঞ্জে মায়ের মুক্তির জন্য দৌড়াচ্ছেন দীপু মনির মেয়ে
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন
আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন