ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কলেজছাত্রী নিহত

পাবনা প্রতিনিধি
২৩ মে ২০১৯, ২২:০৫আপডেট : ২৩ মে ২০১৯, ২২:১৬

পাবনা

পাবনা ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কলেজছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই শিক্ষার্থীর বাবাও। বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৪টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের বাঁশেরবাদা বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিয়া (২৩) সাহাপুর ইউনিয়নের আজ্জলতলা গ্রামের আশরাফুলের মেয়ে। তিনি পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। আহত আশরাফুলকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ (বৃহস্পতিবার) বিকালে আশরাফুল তার মেয়ে পিয়াকে নিয়ে মোটরসাইকেলে বাড়ি যাচ্ছিলেন। বাঁশেরবাদা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের বহনকারী মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিয়া নিহত হন। এসময় আহত হন আশরাফুলও।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা  জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাক আটক করা হয়েছে, তবে চালক পালিয়েছে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম