পানি ঘোলা করে শেষমেশ নির্বাচনে এসেছে বিএনপি: মোহাম্মদ নাসিম

বগুড়া প্রতিনিধি
২৪ মে ২০১৯, ২১:০০আপডেট : ২৪ মে ২০১৯, ২১:০৬

বক্তব্য রাখছেন মোহাম্মদ নাসিম (ছবি– প্রতিনিধি)

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছিল। অনেক পানি ঘোলা করে শেষমেশ তারা নির্বাচনে এসেছে।’

শুক্রবার (২৪ মে) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা আওয়ামী লীগের যৌথসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মোহাম্মদ নাসিম বলেন, ‘বিগত দিনে বিএনপি বগুড়ার বাইরের লোক এনে নির্বাচন করেছে। একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিলেও শপথ না নিয়ে তিনি বগুড়ার জনগণের সঙ্গে বেঈমানি করেছেন।’

তিনি আরও বলেন, ‘সিদ্ধান্তহীনতার কারণে জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করেছে। তাই এবার জনগণ উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী এসএমটি জামান নিকেতাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। বগুড়ার উন্নয়ন চাইলে ২৪ জুন নৌকা মার্কায় ভোট দেবেন।’

বগুড়া জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. মকবুল হোসেনের সভাপতিত্বে অন্যের মধ্যে বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ হাবিবর রহমান, সদর আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এসএমটি জামান নিকেতা প্রমুখ বক্তব্য রাখেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী