রূপপুর পারমাণবিক কেন্দ্রের গ্রিনসিটিতে নির্মাণ শ্রমিক নিহত

পাবনা প্রতিনিধি
০২ জুন ২০১৯, ০২:৫৬আপডেট : ০২ জুন ২০১৯, ০২:৫৮

রূপপুর পারমাণবিক কেন্দ্রের আবাসিক এলাকা গ্রিনসিটি পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিনসিটি এলাকায় কাজ করার সময় ওপর থেকে ইট পড়ে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকেরা নাম আল আমিন (২৮)। তিনি নীলফামারী জেলার ডোমার উপজেলার বোমতি গ্রামের আবুল হাশেম আলীর ছেলে এবং ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাজিন এন্টারপ্রাইজের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা জানান, পারমাণবিক প্রকল্পে কর্মরত রাশিয়ানদের বসবাসের জন্য দিয়াড় সাহাপুরে নির্মাণাধীন গ্রিনসিটির ৪নং ভবনের ১৬ তলা থেকে আল আমিনের মাথার ওপর ইট পড়ে। তিনি ওই ভবনের নিচে বসে কাজ করছিলেন। ইট মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন।

অচেতন অবস্থায় আল আমিনকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী জানান, নিহতের ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জয়: নাজমুল
বাংলাদেশের ইতিহাসে এটি সবচেয়ে বড় জয়: নাজমুল
থ্রি-স্টার ও ফাইভ-স্টার হোটেলে পচা মাংস জব্দ, কেএফসিতেও অভিযান
থ্রি-স্টার ও ফাইভ-স্টার হোটেলে পচা মাংস জব্দ, কেএফসিতেও অভিযান
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 
রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 
‘অলি আহমদের মনোনয়নপত্রটি সঠিক পাওয়া গেছে, নির্বাচনে অংশগ্রহণ করবো’
‘অলি আহমদের মনোনয়নপত্রটি সঠিক পাওয়া গেছে, নির্বাচনে অংশগ্রহণ করবো’
সর্বাধিক পঠিত
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য কে এই ফরহাদ হালিম ডোনার
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
আবার খোলা হলো শাহজালাল মাজারের দানবাক্স
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
প্রধানমন্ত্রীর ‘চ্যালেঞ্জ’ গ্রহণ করলেন হাসনাত আব্দুল্লাহ
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
আমার ওপর হামলা হয়েছে, আমি সরকারদলীয় এমপি হয়েও নিরাপদ নই
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী
খালেদা জিয়ার জন্মদিনে শিক্ষকদের অশ্রু মুছতে যাচ্ছি: শিক্ষামন্ত্রী