নওগাঁয় সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
০৮ জুন ২০১৯, ০৪:৪৩আপডেট : ০৮ জুন ২০১৯, ০৪:৪৩

শাফি মাহমুদ রিফাত নওগাঁয় নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী শাফি মাহমুদ রিফাতের (২১) লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ জুন) বিকাল সোয়া তিনটার দিকে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রির মোড় খেয়া ঘাট থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এর আগে বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২টার দিকে নওগাঁ ছোট যমুনা নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন রিফাত। তাকে উদ্ধার করতে নওগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং রাজশাহী থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল কাজ করে। সন্ধ্যা ৮টা পর্যন্ত কোনও সন্ধান না পেয়ে উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়।
শুক্রবার সকাল থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু হয়। পরে বিকাল সোয়া তিনটার দিকে রিফাতের লাশ উদ্ধার করা হয়। তিনি নওগাঁ শহরের কুমাইগাড়ী মহল্লার দেওয়ানপাড়ার সিরাজুল ইসলামের ছেলে ।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে রিফাত বাড়িতে আসে। বৃহস্পতিবার সকাল থেকে ক্রিকেট খেলার পর রিফাত ও তার চাচাতো ভাই উল্লাসকে নিয়ে দুপুর ১টার দিকে ছোট যমুনা নদীতে সাঁতার কাটছিল। তারা নদীর দক্ষিণ পাশ থেকে সাঁতারে উত্তর পাড়ে যাচ্ছিল। উল্লাস নদী পার হলেও পাড়ে পৌঁছার ৫/৭ ফুট দূরে রিফাত পানিতে ডুবে যায়।

বিষয়টি জানাজানি হলে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয় ১৫/২০ জন লোক পানিতে নেমে রিফাতকে খুঁজতে থাকে। এছাড়া জাল দিয়ে টেনেও কোনও সন্ধান করতে পারেনি।

নওগাঁ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র ম্যানেজার সাবের আলী বলেন, শুক্রবার দুপুর তিনটার দিকে নওগাঁ সরকারি ডিগ্রি কলেজের ডিগ্রির মোড় খেয়া ঘাটের পাশ থেকে রিফাতের লাশ উদ্ধার করা হয়।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের