নাটোরে বজ্রাঘাতে নারীর মৃত্যু

নাটোর প্রতিনিধি
১৪ জুন ২০১৯, ১৮:০২আপডেট : ১৪ জুন ২০১৯, ১৮:১২

বজ্রাঘাত নাটোরের গুরুদাসপুর উপজেলায় বজ্রাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। তার নাম ছবিলি বেওয়া। শুক্রবার (১৪ জুন) দুপুরে গুরুদাসপুর উপজেলার হামলাইকোল এলাকায় তিনি মারা যান।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, বাড়ির পাশে আবুল হোসেনের আমবাগানে আম কুড়াতে যান ছবিলি বেওয়া।  তখন হালকা বাতাসের সঙ্গে বজ্রপাত শুরু হয়।  একপর্যায়ে তিনি বজ্রাঘাতে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ছবিলি বেওয়া জুমাই নগর এলাকার নাসের প্রামানিকের স্ত্রী।

নাজিরপুর ইউপি চেয়ারম্যান শওকত রানা লাবু জানান, তিনি ঘটনার কথা শুনেছেন। ঘটনাস্থলে যাচ্ছেন।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমাল হোসেন জানান, মৌখিকভাবে তিনি শুনেছেন। নিশ্চিত হওয়ার জন্য প্রশাসনের লোক পাঠানো হয়েছে।

/এনআই/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের