শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমওসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা

বগুড়া প্রতিনিধি
২১ জুন ২০১৯, ২২:০২আপডেট : ২১ জুন ২০১৯, ২২:০৩

বগুড়া বগুড়ার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে স্বাস্থ্য কর্মকর্তা, আরএমও, নার্সসহ ১২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মারা যাওয়া রোগীর বোন আলেদা বেগম বৃহস্পতিবার (২০ জুন) বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা করেন। সাতজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

বিচারক আসমা মাহমুদ মামলাটি আমলে নিয়ে তদন্ত করে ২৯ আগস্টের মধ্যে প্রতিবেদন জমা দিতে শিবগঞ্জ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার আসামিরা হলো- শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সলিম উদ্দিন আকন্দ, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. দেলোয়ার হোসেন নয়ন, নার্স লিপি বেগম, পারভিন বেগম, তানজিলা বেগম, আয়া তমজেদা ও দালাল ফারুক।

বাদী পক্ষের আইনজীবী সৈয়দ সাদী মোহাম্মদ জানান, ১৭ জুন বিকাল ৩টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার লালদহ এলাকার ব্যবসায়ী দুদু মিয়ার স্ত্রী আঙ্গুরি বিবি ডলি (৪৫) অসুস্থ হয়ে পড়েন। তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাকে ভুল ইনজেকশন পুশ করলে রাতে ডলি মারা যান। এ ঘটনার প্রতিবাদ করলে অভিযুক্তরা সবাই একজোট হয়ে মৃত রোগীর স্বজনদের মারধর করে তাড়িয়ে দেন।

মামলার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. দেলোয়ার হোসেন নয়ন বলেন, ‘মৃত রোগীর স্বামী, ছেলে ও আত্মীয়-স্বজনরা হাসপাতাল ভাঙচুর এবং আমাকে মারধরের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। সেই মামলা থেকে রেহাই পেতে হয়রানিমূলক এ পাল্টা মামলা করেছে তারা।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের