বগুড়ায় ভ্যানচালক হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে মামলা, তিনজন রিমান্ডে

বগুড়া প্রতিনিধি
২২ জুন ২০১৯, ২২:৩৮আপডেট : ২২ জুন ২০১৯, ২২:৫৯

 

বগুড়া বগুড়ার গাবতলীর তেলকুপি গ্রামে সিরাজুল ইসলাম (৩৫) নামে অটো ভ্যানচালককে গলাকেটে হত্যার ঘটনায় ১১ জনের বিরুদ্ধে গাবতলী থানায় মামলা হয়েছে। নিহতের মা রুলি বেওয়া সুন্দরী ২০ জুন রাতে এ মামলা করেন।

পুলিশ হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে। আদালতে তাদের তিনদিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সুজাউদ্দৌলা এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিনজন হলো- গাবতলী উপজেলার বামুনিয়া গ্রামের মোকসেদ মোল্লা (৩৫), তার মেয়ে জামাই সাইফুল ইসলাম (৪৫) ও একই গ্রামের দুলাল মোল্লা (৪০)।

অভিযোগে জানা গেছে, অটোভ্যান চালক সিরাজুল ইসলামের সঙ্গে জমির মালিকানা নিয়ে তার চাচাতো ভাইদের বিরোধ রয়েছে। আদালতে উভয়পক্ষের মামলাও রয়েছে। এ বিরোধকে কেন্দ্র করে বুধবার (১৯ জুন) সকালে সিরাজুলের সঙ্গে তার চাচাতো ভাই বাবু ও অন্যদের ঝগড়া হয়। একপর্যায়ে তারা সিরাজুলকে মারার জন্য ধাওয়া করেন। পরদিন বৃহস্পতিবার (২০ জুন) সকালে স্থানীয় তেলকুপি তিনমাথা মোড়ের একটি কলাবাগানে সিরাজুলের গামছার ফাঁস দেওয়া গলাকাটা লাশ পাওয়া যায়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও একটি চাকু উদ্ধার করে। 

এ হত্যাকাণ্ডের ঘটনায় বিক্ষুব্ধ জনতা বাবু ও তার ভাইদের আটটি টিনশেড ঘর ভাঙচুর করে এবং খড়ের গাদা আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওইদিন রাতেই নিহতের মা থানায় ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

 

/এনআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম