জয়পুরহাটে এক কেজি হেরোইন উদ্ধারের মামলায় আসামির যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ১৯:৪৬আপডেট : ২৪ জুন ২০১৯, ১৯:৪৭

 জয়পুরহাটে এক কেজি হেরোইন উদ্ধারের মামলায় আব্দুল হামিদ সরকার নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ জুন) দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার এ রায় ঘোষণা করেন।

আসামি আব্দুল হামিদ নওগাঁর ধামুরহাট উপজেলার বাদাল চান্দপুর গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।

মামলা ও আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৮ জানুয়ারি জয়পুরহাট শহরের পিডিবি মোড়ে নওগাঁর ধামুরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সালমা পরিবহনে র‌্যাব সদস্যরা তল্লাশি চালান। সেখানে একটি বাক্সে পলিথিনে মোড়ানো এক কেজি হেরোইনসহ আব্দুল হামিদ সরকারকে আটক করে র‌্যাব সদস্যরা। পরে তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা হয়। মামলায় দীর্ঘ শুনানির পর আদালত এ রায় ঘোষণা করেন। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের