বেশি গাছ লাগালে হোল্ডিং ট্যাক্সে ছাড়, প্রতিশ্রুতি মেয়র লিটনের

রাজশাহী প্রতিনিধি
২৫ জুন ২০১৯, ২৩:৪৮আপডেট : ২৫ জুন ২০১৯, ২৩:৫০

বক্তব্য রাখছেন এএইচএম খায়রুজ্জামান লিটন (ছবি– প্রতিনিধি)

সবাইকে গাছ লাগানো ও এর পরিচর্যার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি বলেছেন, ‘যারা বেশি গাছ লাগাবেন, তাদের পুরস্কার দেওয়া হবে। যেসব বাসাবাড়ির মালিক ছাদে কৃষি বাগান করবেন, বেশি গাছ লাগাবেন, তাদের হোল্ডিং ট্যাক্সে ছাড় দেওয়া হবে।’

মঙ্গলবার (২৫ জুন) বিকালে রাজশাহী নগরীর ভেরিপাড়া মোড় এলাকায় সড়ক বিভাজনে রাসিকের জিরো সয়েল প্রকল্পের আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে খায়রুজ্জামান লিটন বলেন, ‘পৃথিবীকে বাসযোগ্য করতে এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে তিনটি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন। নিজেদের প্রয়োজনে সবাইকে গাছ লাগানোর আহ্বান জানাচ্ছি।’

তিনি বলেন, ‘এবছর রাজশাহী সিটি করপোরেশনের উদ্যোগে ১০ হাজার গাছের চারা স্কুল-কলেজের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। ১০ হাজার গাছের চারা লাগানো হবে। প্রতিবছর এভাবে গাছ লাগানো হবে।’

তিনি আরও বলেন, ‘সিটি করপোরেশন এলাকায় সব নতুন রাস্তার ধারে গাছ লাগানো হবে। নগরীকে আরও বেশি সবুজ করা হবে। সুন্দর সুন্দর গাছ লাগিয়ে আরও দৃষ্টিনন্দন করা হবে রাজশাহীকে।’

পরিবেশ উন্নয়ন স্থায়ী কমিটির সভাপতি ও ২২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার নূর উর রহমান।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
'মুখ খোলো মমতা, জানতে চায় জনতা' স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের