সারিয়াকান্দিতে সভাপতি-প্রধান শিক্ষকের দ্বন্দ্বে ক্লাস বর্জন করছে শিক্ষার্থীরা

বগুড়া প্রতিনিধি
০১ জুলাই ২০১৯, ১৯:০৯আপডেট : ০১ জুলাই ২০১৯, ১৯:১২

শিক্ষার্থীদের ক্লাস বর্জনের কারণে অলস সময় কাটাচ্ছেন শিক্ষকরা বগুড়ার সারিয়াকান্দির চন্দনবাইশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতির দ্বন্দ্বে ক্লাস বর্জন করছেন শিক্ষার্থীরা। ২৯ জুন থেকে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের ক্লাস বর্জনের ঘটনায় বিদ্যালয়ের চার জন শিক্ষক স্কুলে এসে অলস সময় কাটাচ্ছেন। বিদ্যালয় প্রধান ও সভাপতির এ দ্বন্দ্বে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ অভিভাবকরা অবিলম্বে সংকট নিরসনে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় তারা সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করবেন বলে জানিয়েছেন। এ ঘটনায় প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি একে অপরকে দায়ী করছেন।

সোমবার (১ জুলাই) সকালে নওই বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, সেখানে কোনও শিক্ষার্থী নেই। চার শিক্ষক স্কুলের বারান্দায় বসে গল্প করছেন। এ প্রসঙ্গে শিক্ষকরা কোনও মন্তব্য করতে চাননি।

প্রধান শিক্ষক জুঁই আকতার জানান, চন্দনবাইশা ইউনিয়নের চেয়ারম্যান শাহাদত হোসেন দুলাল তার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি। গত নভেম্বরে বিদ্যালয়ের নামে ৪০ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। সভাপতি তার কাছে ওই টাকা দাবি করেন। তবে তাকে টাকা দিতে রাজি না হওয়ায় তিনি তাকে বদলি করার জন্য তৎপরতা চালাচ্ছেন। সভাপতি বিদ্যালয়ের হাজিরা খাতাসহ প্রয়োজনীয় কাগজপত্র বাড়িতে নিয়ে গেছেন। এছাড়া শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয়ে যেতে নিষেধ করছেন। ফলে গত শনিবার থেকে ছাত্রছাত্রীরা স্কুলে আসছে না। এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসে লিখিত অভিযোগ করেছেন বলে জানান তিনি।

আওয়ামী লীগ সমর্থিত ইউপি চেয়ারম্যান ও স্কুলের সভাপতি শাহাদত হোসেন দুলাল জানান, জজ কোর্টের কর্মচারীর স্ত্রী হওয়ায় প্রধান শিক্ষক সবাইকে তার ছাত্রছাত্রী মনে করেন। তিনি ম্যানেজিং কমিটির কাউকে তোয়াক্কা না করে ইচ্ছামতো কাজ করছেন। তার বিরুদ্ধে শিক্ষা অফিসসহ কমপক্ষে পাঁচস্থানে লিখিত অভিযোগ করা হয়েছে।

এছাড়া প্রধান শিক্ষকের বদলির দাবিতে এলাকাবাসী গত ফেব্রুয়ারিতে ঝাড়ু মিছিল করেছেন বলেও জানান তিনি।

সারিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল আলম জানান, বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিত না থাকায় শিক্ষকরা ক্লাস নিতে পারছেন না। প্রধান শিক্ষক লিখিত অভিযোগ করেছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী