মাদক মামলায় সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

নাটোর প্রতিনিধি
০৫ জুলাই ২০১৯, ১৭:২৭আপডেট : ০৫ জুলাই ২০১৯, ১৭:৩১

নাটোর নাটোরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়। জেল সুপার আব্দুল বারেক ও সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত ওই কয়েদির নাম আব্দুল খালেক (৫৪)। তিনি জেলার গুরুদাসপুর উপজেলার নওপাড়া গ্রামের ছয়মুদ্দিনের ছেলে।

আব্দুল বারেক জানান, মাদক মামলায় দুই বছরের সাজা পেয়ে আব্দুল খালেক গত ৩০ জুন নাটোর জেলা কারাগারে আসেন। জেলে আসার পর থেকেই বার্ধক্যজনিত বিভিন্ন রোগে প্রায়ই তিনি অসুস্থ হয়ে পড়তেন। প্রথমে কারা অভ্যন্তরে তার চিকিৎসা করা হতো। বৃহস্পতিবার রাতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।

সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন আব্দুল খালেক। ময়নাতদন্ত শেষে মৃতদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

/আইএ/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান