চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ’র গুলিতে দুই বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১১ জুলাই ২০১৯, ১৪:৪৯আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৫:২২

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্ত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে জেলার শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে এ ঘটনা ঘটে। ৫৩ বিজিবি’র অধিনায়ক লে.  মাহবুবুর রহমান খান এ কথা জানান। 

নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের মনোহরপুর হঠাৎ পাড়া গ্রামের সাইফুদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন পটল (২৫) ও একই ইউনিয়নের দোভাগী গ্রামের আসাদুল ইসলামের ছেলে রয়েল (২৭)। 

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল মাহবুবুর রহমান খান জানান, ‘বুধবার রাতে রয়েল ও পটলসহ আরও কয়েক জনের একটি দল আর্ন্তজাতিক সীমান্ত পিলার ১৬’র সাব পিলার ৫ দিয়ে ভারতে গরু আনতে যায়। বৃহস্পতিবার ভোর রাতের দিকে গরু নিয়ে ফেরার পথে ভারতের নূরপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই রয়েল ও পটল মারা যান ।

পটলের মরদেহ বাংলাদেশে নিয়ে আসা হলেও, রয়েলের মরদেহ ভারতের ভূ-খণ্ডে পড়ে আছে বলে জানান স্থানীয়রা।  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের