রাজশাহী বোর্ডে সাত কলেজ থেকে কেউ পাস করেনি

রাজশাহী প্রতিনিধি
১৭ জুলাই ২০১৯, ২০:১১আপডেট : ১৭ জুলাই ২০১৯, ২০:২১

রাজশাহী শিক্ষা বোর্ড

এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের সাতটি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। গতবছর এ বোর্ডে ছয় কলেজ থেকে কেউ পাস করেনি।

বুধবার (১৭ জুলাই) দুপুরে আনুষ্ঠানিক ফল ঘোষণা করার সময় পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আনারুল হক প্রমাণিক এসব তথ্য জানান। তিনি বলেন, ‘শূন্য পাশের এমন কলেজগুলো সবেমাত্র পাঠদানে অনুমতি পেয়েছে; শিক্ষার্থী সংখ্যাও একেবারেই কম। তবে এদের পাস করা উচিত ছিল। কেউ পাস না করার বিষয়টি খতিয়ে দেখা হবে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে কঠোর হবে শিক্ষা বোর্ড।’

শতভাগ ফেল করা সাত কলেজের একটি হলো নওগাঁর মান্দা উপজেলার চকওলি বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজ। এই প্রতিষ্ঠান থেকে ১৪ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই ফেল করেছে। একই উপজেলার চককামদেব আদর্শ কলেজ থেকে ৯জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছে। জয়পুরহাট সদরের জয়পুরহাট নৈশ্য বিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী তিনজন পরীক্ষার্থীর সবাই ফেল করেছে। গত বছর এই কলেজ থেকে সাতজন পরীক্ষার্থী অংশ নেয়। ওই বছরও সবাই ছিল শতভাগ ফেলের তালিকায়। রাজশাহীর দুর্গাপুরের দাবিপুর কলেজ ও বগুড়ার সারিয়াকান্দি গণকপাড়া স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন করে পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও ফেল করেছে সবাই। এ ছাড়া, জয়পুরহাট সদর উপজেলার ইছামতি আদর্শ কলেজ থেকে এবছর এইচএসসি পরীক্ষায় বসেছিল মাত্র একজন শিক্ষার্থী। সেই শিক্ষার্থীও ফেল করেছে। একই অবস্থা সিরাজগঞ্জ সদরের চৌগাছা মহিলা কলেজেরও। একজন শিক্ষার্থী ছিল, সেও ফেল করেছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী