বগুড়ায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

বগুড়া প্রতিনিধি
২০ জুলাই ২০১৯, ১৭:০১আপডেট : ২০ জুলাই ২০১৯, ১৭:১৯

বগুড়া

বগুড়ার শেরপুরে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১৯ জুলাই) রাতে উপজেলার ধরমোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শনিবার (২০ জুলাই) নিহতের বাবা এ ঘটনায় থানায় মামলা করেছেন।

নিহতের নাম মো. রাব্বী (১৫)। সে উপজেলার সাধুবাড়ি এলাকার সাইদুল হক রুমির ছেলে এবং সাধুবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণির ছাত্র। আহতের নাম জিমাম (১৯)। তিনি সাধুবাড়ি এলাকার কালাম হোসেনের ছেলে এবং স্থানীয় এক কলেজের ছাত্র। তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই কাজল নন্দী জানান, গতকাল (শুক্রবার) রাতে উপজেলার খানপুর এলাকায় একটি বিয়ে বাড়িতে দাওয়াতে যান রাব্বী ও জিমাম। বাড়ি ফেরার পথে ধরমোকাম এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেলে বিপরীতমুখী একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট-১৬-২৯৭১) ধাক্কা দেয়। এতে রাব্বী ঘটনাস্থলেই মারা যায়। আহত মোটরসাইকেলের চালক জিমামকে প্রথমে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এসআই কাজল নন্দী আরও জানান, ট্রাকটি জব্দ করা হয়েছে। পলাতক চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে। থানায় মামলা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের