নেশা করতে নিষেধ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ

নওগাঁ প্রতিনিধি
২৩ জুলাই ২০১৯, ০০:২৪আপডেট : ২৩ জুলাই ২০১৯, ০০:৩৮

নওগাঁ নওগাঁর ধামইরহাট উপজেলার রামরামপুর তেলিপাড়া গ্রামে নেশা করতে নিষেধ করায় সাবিনা (৩০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। সোমবার ( ২২ জুলাই ) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী নূর মোহাম্মদ (৩৮) পলাতক রয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় নূর মোহাম্মদ বাড়ি ফেরে। এ নিয়ে স্ত্রী ক্ষোভ প্রকাশ করেন ও নেশা করতে নিষেধ করেন। এ সময় দু’জনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সাবিনাকে মারপিট শুরু করে স্বামী। মারপিটের সময় ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রীর পিঠে কোপ দেয় সে। এতে ঘটনাস্থলেই মারা যান সাবিনা। এ সময় প্রতিবেশীরা ছুটে এলে পালিয়ে যায় নূর মোহাম্মদ।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, ‘নেশা করতে নিষেধ করায় স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহ উদ্ধার ও নূর মোহাম্মদকে গ্রেফতারের চেষ্টা চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান