ছেলেধরা সন্দেহে যুবককে গণপিটুনি, মাদ্রাসার অধ্যক্ষসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ জুলাই ২০১৯, ১০:১৪আপডেট : ২৪ জুলাই ২০১৯, ১১:৫০

মামলার দুই আসামি

ছেলেধরা সন্দেহে আলম নামে মাদকাসক্ত এক যুবককে গণপিটুনি দেওয়ার ঘটনার মাদ্রাসার অধ্যক্ষসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মাওলানা হাফিজুর রহমান সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদ্রাসার অধ্যক্ষ।  মামলায় অজ্ঞাত আরও ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

চুরির উদ্দেশ্যে মঙ্গলবার ভোরে জানালা দিয়ে মাদ্রাসায় প্রবেশ করে আলম। এসময় তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে মাদ্রাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী।পরে গুরুতর আহত অবস্থায় আলমকে হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার উপ-পরিদর্শক জুয়েল রানা বাদী হয়ে মঙ্গলবার (২৩ জুলাই) রাতে মামলাটি করেন। অধ্যক্ষ হাফিজুর রহমানকে মূল ও একই এলাকার আইনাল হকসহ বাকিদের সহযোগী আসামি করা হয়েছে। তদন্তের স্বার্থে বাকিদের নাম জানাননি তদন্তকারী কর্মকর্তা (আইও) উপ-পরিদর্শক আলী জাহান।

গণপিটুনির ঘটনায় অধ্যক্ষসহ ৪ সন্দেহভাজনকে থানায় জিজ্ঞাবাদের জন্য আনা হলেও পরে আব্দুল আউয়াল ও মোখলেছুর রহমানকে ছেড়ে দেয় পুলিশ। প্রাথমিক তদন্তে ওই দু’জন নিরাপরাধ হওয়ায় তাদের ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ দাউদ। বুধবার (২৪ জুলাই) সকালে দু'জন তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে