চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘণ্টায় হাসপাতালে তিন ডেঙ্গু রোগী ভর্তি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০১৯, ১৬:৫২আপডেট : ২৭ জুলাই ২০১৯, ১৬:৫৯

চাঁপানবাগঞ্জে হাসপাতালে ডেঙ্গু রোগী গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত তিন জন রোগী ভর্তি হয়েছেন। তারা সবাই ঢাকা থেকে আক্রান্ত হয়েছেন বলে চিকিৎসকরা জানিয়েছেন। হাসপাতালের মেডিসিন বিভাগে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

রোগীরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কালিনগর গ্রামের শাহিন, ধোলারহাটি গ্রামের শরিফুল ইসলাম ও পৌর এলাকার বালুবাগান মহল্লার শাহিন।
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. নাদিম সরকার জানান, ‘গত ২৪ ঘণ্টায় ভর্তি তিন জনকে বিশেষভাবে সেবা দেওয়া হচ্ছে।’
রোগীদের স্বজনরা জানান, ঢাকায় থাকা অবস্থায় তাদের শরীরে ডেঙ্গু ভাইরাস শনাক্ত করা হয়। পরে কিছুটা সুস্থ হওয়ার পর চিকিৎসার সুবিধার্থে তাদের চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী