সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
৩০ জুলাই ২০১৯, ১২:০০আপডেট : ৩০ জুলাই ২০১৯, ১২:১৩

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর শহরের নির্মাণাধীন একটি মার্কেটের নিচে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিক মারা গেছেন। এ সময় অসুস্থ হন আরেক শ্রমিক। মঙ্গলবার (৩০ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের রেজাউল করিম (৩৮) এবং শাহজাদপুর উপজেলার শিমুলতলী গ্রামের আলামিন (৩০)। অসুস্থ হোসেন আলী (২৮) উল্লাপাড়ার বালসাবাড়ী গ্রামের বাসিন্দা। তাকে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা জানান, আজ সকাল ১০টার দিকে উল্লাপাড়ার নির্মাণাধীন মার্কেটের নিচে থাকা সেপটিক ট্যাংকে নেমে অসুস্থ হয়ে পড়েন রেজাউল ও আলামিন। পরে নির্মাণ শ্রমিক হোসেন আলীসহ ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ট্যাংকে নেমে তাদের উদ্ধার করেন। এ সময় অসুস্থ হয়ে পড়েন হোসেন আলী। পরে তাকে হাসপাতালে পাঠানো হয়।
পরিদর্শক গোলাম মোস্তফা আরও জানান, ওই সেপটিক ট্যাংকের নিচে কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ নিহত দুই শ্রমিকের লাশ উদ্ধার করেছে।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের