রাজশাহীতে গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
০৮ আগস্ট ২০১৯, ২০:৩৬আপডেট : ০৮ আগস্ট ২০১৯, ২০:৪৫

রাজশাহী রাজশাহীর নগরীর উপকণ্ঠে কাটাখালী থেকে এক গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম জরিপ আলী মৃধা। বুধবার (৮ আগস্ট) রাত ১১টার দিকে কাটাখালীর কুখণ্ডি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। জরিপ নাটোরের সিংড়ায় মহিষবাড়ি গ্রামের বাসিন্দা।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস জানান, নাটোর থেকে ব্যবসায়ের উদ্দেশে জরিপ আলী তার বাবা আলাল মৃধা ও চাচা মিনারুল ইসলামকে নিয়ে সিটি হাটে এসেছিলেন গরু কিনতে। তাদের কাছে আড়াই লাখ টাকা ছিল। কিন্তু দামে না হওয়ায় গরু কিনতে পারেননি তারা।

সন্ধ্যার পর তারা সিটি হাট থেকে একটি ট্রাকে করে সিংড়ার উদ্দেশে রওনা দেন। নগরীর নওদাপাড়া মোড়ে এসে আরও তিন জনকে ট্রাকে ওঠান ট্রাকচালক। এর কিছুক্ষণ পর ওই তিন জন অস্ত্রের ভয় দেখিয়ে মুখ বেঁধে তাদের কাছে থাকা আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। এ সময় বাধা দিলে জরিপ আলীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একপর্যায়ে কাটাখালীর কুখণ্ডিতে তাদের ফেলে দিয়ে ট্রাকটি নিয়ে দুর্বৃত্তরা চলে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর হোসেন জানান, নিহতের বাবা বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বাদী হয়ে কাটাখালী থানায় হত্যা মামলা দায়ের করেছেন। জরিপ আলীর মরদেহ রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছ হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ট্রাকটির নম্বর বা নাম ঠিকানা না থাকায় চিহ্নিত করতে সময় লাগছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের