বঙ্গবন্ধু সেতু এলাকায় দুই বাসের সংঘর্ষে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ১৫:২৯আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৮:৩০

সিরাজগঞ্জে দুর্ঘটনার শিকার ফাইভ-স্টার পরিবন

সিরাজগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এদের একজন একটি বাসের চালক, অপরজন যাত্রী। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের কোনাবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিম থানার ওসি সৈয়দ সহিদ আলম এ কথা জানান।

এছাড়াও একই স্থানে পৃথক দুটি ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন বলে তিনি জানান। হতাহতদের পরিচয় জানা যায়নি।

তিনি বলেন, মহাসড়কের কোনাবাড়ি এলাকায় হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে আসার সময় বিপরীত দিক থেকে আসা ফাইভ-স্টার পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ফাইভ-স্টার পরিবহনের চালক ও হানিফ পরিবহনের এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনার পর পরই এনা ও ডিপজল পরিবহনের ঢাকাগামী দু’টি বাস অত্যন্ত দ্রুতগতিতে এসে দুর্ঘটনা কবলিত বাস দু’টিকে পেছন থেকে ধাক্কা দেয়। এ দুটি ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

তিনি আরও জানান, পুলিশ ও দমকল বাহিনীর লোকজন হতাহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী