সোনাতলায় দুই অটোরিকশার সংঘর্ষে নারী নিহত, আহত ৮

বগুড়া প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ০১:১৫আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০১:২৮

বগুড়া

বগুড়ার সোনাতলায় দু’টি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে কোহিনুর বেগম (৪০) নামে এক গৃহবধূ নিহত এবং আটজন আহত হয়েছেন। শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার কিনিয়ামারা সেতুর কাছে চরপাড়া-সৈয়দ আহম্মদ কলেজ সড়কে এ দুর্ঘটনা ঘটে। সোনাতলা থানার ওসি আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী এ খবর নিশ্চিত করেছেন।

নিহত কোহিনুর বেগম উপজেলার জোড়গাছা ইউনিয়নের আগুনিয়াতাইড় গ্রামের আতাউর রহমান শেখের স্ত্রী।

আহতরা হলেন– সোনাতলার আউচারপাড়ার নজরুল ইসলাম (২৮), শ্যামপুর এলাকায় সাব্বির মাহমুদ (৩৮), নিশ্চিন্তপুরের এনামুল হক (৪২), মহেশপাড়ার সাইদুর রহমান (৪৫), সিএনজিচালক রানা মিয়া (৩২), পদ্মপাড়ার জরিনা বেগম (৩৫), পাকুল্লার সাইফুল ইসলাম (৩৮) ও আগুনিয়াতাইড় গ্রামের আতাউর রহমান (৪৮)। আহতদের পাঁচজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে ওসি ওসি আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী জানান, আজ (শনিবার) বেলা দেড়টার দিকে উপজেলার জোড়গাছা ইউনিয়নের কিনিয়ামারা সেতুর কাছে একটি গরুকে বাঁচাতে গিয়ে দু’টি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দু’টির ৯ যাত্রী আহত হন। আহতদের কোহিনুর বেগমকে শজিমেক হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহতদের পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ অটোরিকশা দু’টিকে জব্দ করেছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী